ঈদের ছুটি শেষে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

০১ এপ্রিল ২০২৫, ১২:০২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৭ PM
মেট্রোরেল ও ট্রেন চলাচল শুরু

মেট্রোরেল ও ট্রেন চলাচল শুরু © সংগৃহীত

ঈদের ছুটি শেষে ফের রাজধানীতে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে সারা দেশে আন্তঃনগর ট্রেনগুলোও চলতে শুরু করেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকাল থেকে ট্রেন চলাচল শুরু হয়।

ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এক বিশেষ ঘোষণায় প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঈদের অন্য দিনগুলোয় যথানিয়মে মেট্রোরেল চলাচল করবে।

অন্যদিকে এক আন্তঃমন্ত্রণালয় সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, ঈদের দিন সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের আগে সব ট্রেনের ডে-অফ বাতিল করা হবে, যা ঈদের পর পুনরায় কার্যকর হবে।

ঢাকা রেলওয়ে স্টেশনে খোঁজ নিয়ে জানা গেছে, দিনের প্রথম ট্রেন হিসেবে পর্যটক এক্সপ্রেস ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ঢাকা রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।

আজ দিনের প্রথম ট্রিপ হিসেবে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায় এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়।

সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি,জ…
  • ০৩ জুলাই ২০২৬
পদত্যাগ করেছেন মলদোভার প্রধানমন্ত্রী
  • ০৩ জুলাই ২০২৬
৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নেই প্রো-ভিসি
  • ০৩ জুলাই ২০২৬
ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence