‘ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে আজ সবাই নির্বিঘ্নে ঈদ উদযাপন করছে’

০১ এপ্রিল ২০২৫, ০৯:৩০ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৭ PM
নিহতদের পরিবারের সঙ্গে এনসিপি নেতারা

নিহতদের পরিবারের সঙ্গে এনসিপি নেতারা © সংগৃহীত

‘ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে আজ সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজ নিজ বাড়িতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছেন। অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে আমাদের এ ঈদ আনন্দ। এ জন্য এমন একটি দিনে শহীদ পরিবারগুলোর সঙ্গে ঈদ উদযাপন আমাদের নৈতিক দায়িত্ব।’

ফেনীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত ও পরিবারগুলোর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সোমবার (৩১ মার্চ) জেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রমে অংশ নেন তারা।

এ সময় এসব কথা বলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

জানা গেছে, ঈদ উপলক্ষে এদিন গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে গুলিতে নিহত শহীদ সাইদুল ইসলাম শাহী, ওয়াকিল আহমেদ শিহাব ও সারোয়ার জাহান মাসুদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। পরে তাদের পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা।

এ সময় শহীদদের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন ও নতুন বাংলাদেশে তাদের সন্তান হত্যার বিচার চান।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হোসাইন শাহাদাত, ফেনী জেলা এনসিপির সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, মো. সায়েম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আব্দুল আজীজসহ এনসিপির নেতারা উপস্থিত ছিলেন।

বিশ্বকাপে ব্যয় ২২০ বিলিয়ন, অথচ ৪০ বিলিয়ন হলেই গোটা বিশ্বে…
  • ১৫ জুন ২০২৬
কলেজ শেষ করেই ইউনিভার্সিটির পড়াশোনা শুরু করতে পারবেন শিক্ষা…
  • ১৫ জুন ২০২৬
নাজিম হিকমত: কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে বিশ্বসাহিত্যের…
  • ১৫ জুন ২০২৬
তিউনিসিয়ার হয়ে খেলতে অস্বীকৃতি, নিজ দেশের বিপক্ষেই গোল কর…
  • ১৫ জুন ২০২৬
বিশ্বকাপে বারবার কেন স্টেডিয়াম পরিষ্কার করেন জাপানিরা, জানু…
  • ১৫ জুন ২০২৬
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে গাউসিয়া কমিটির ২ বছর মেয়াদী আহ্বায়…
  • ১৫ জুন ২০২৬
×