ছেলের হত্যাকারীদের বিচার কি হবে না, প্রশ্ন জিহাদের বাবার

৩১ মার্চ ২০২৫, ১০:৩৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৯ PM
শহীদ জিহাদের কবর জিয়ারত করেন তার পরিবার ও ইউএনও

শহীদ জিহাদের কবর জিয়ারত করেন তার পরিবার ও ইউএনও © সংগৃহীত

‘আমার ছেলে কী অপরাধ করেছিল? আমার ছেলেসহ বহু ছাত্রকে ওরা নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। আমার ছেলের হত্যাকারীদের বিচার কি হবে না? হত্যাকারীদের ফাঁসি দেখলে মরেও শান্তি পাব।’

আজ সোমবার কথাগুলো বলছিলেন ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ১৯ জুলাই নিহত জিহাদের (২৫) বাবা নুরুল আমিন মোল্লা। আজ ঈদুল ফিতরের দিন পটুয়াখালী সদর উপজেলার মোল্লা পট্টি এলাকায় জিহাদের পরিবারের সঙ্গে দেখা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইরতিজা হাসান।

দুই ভাই দুই বোনের মধ্যে জিহাদ ছিলেন সবার ছোট। তিনি রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে সরকারি কবি নজরুল কলেজে পড়াশোনা করতেন।

জিহাদকে হারানো তাঁর পরিবারের মধ্যে ঈদের দিনেও ছিল শোকের ছায়া। এ দিন ইউএনও ইরতিজা হাসান জিহাদের কবর জিয়ারত এবং আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। পরে তিনি জিহাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন মোল্লাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

ইউএনও ইরতিজা বলেন, ‘কোনো অপরাধী অন্যায় করে পার পাবে না। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের হত্যার বিচার হবেই। সরকার খুনিদের বিচার নিশ্চিত করার জন্য কাজ করছে।’

 

চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9