মুন্সিগঞ্জে ঈদের দিনে দশ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি

৩১ মার্চ ২০২৫, ০২:০৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১০ PM
দশ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি 

দশ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি  © সংগৃহীত

মুন্সিগঞ্জে দশ টাকায় গরুর মাংস কিনেছেন ৪২০টি অসহায় পরিবার। বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ব্যতিক্রমী এ আয়োজন করে। সোমবার (৩১ মার্চ) উপজেলার কামারখাড়া স্কুল মাঠে অসহায় পরিবারগুলোর মাঝে মাংস বিক্রি করেন সংগঠনের সদস্যরা।  

মাংস কিনতে এসে খালেদা বেগম নামের এক নারী বলেন, আজকাল ১০ টাকা বাচ্চাদের দিলেও নিতে চায়না অথচ এখানে আমরা ১ কেজি গরুর মাংস পাচ্ছি ১০ টাকা দিয়ে। আমাদের মতো অসহায়দের কথা চিন্তা করে যারা এই আয়োজন করেছে আল্লাহ তাদের ভালো রাখুক। 

ফজল নামের এক বৃদ্ধ বলেন, বাজারে গরুর মাংসের যে দাম এবারতো ভাবছিলাম ঈদের দিন গরুর মাংস খেতে পারব না। বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের যুবকদের কারণে ঈদে মাংস খেতে পারব। তারা ১০ টাকার বিনিময়ে ১ কেজি গরুর মাংস দিচ্ছে। তাদের এমন উদ্যোগে আমরা অনেক খুশি। 

এ বিষয়ে বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, চতুর্থবারের মতো আমরা ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। এ বছর উপজেলার ৪২০ জনের মাঝে ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। ১০ টাকায় বিক্রি করার উদ্দেশ্য একটাই যাতে সমাজের অসহায় মানুষজন মনে করে ঈদের দিনে তারা কিনে গরুর মাংস খেতে পারছে। সেই চিন্তাভাবনা থেকেই আমাদের এমন উদ্যোগ।

কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9