গাজীপুরে বাসচাপায় ফুপু-ভাতিজি নিহত, বাসে আগুন

৩১ মার্চ ২০২৫, ০১:৫৫ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১০ PM

© সংগৃহীত

গাজীপুরে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় ফুফু-ভাতিজি নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনায় অটোরিকশাচালক ও আরও তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে।

সোমবার (৩১মার্চ) ঈদের দিন সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, গাজীপুর চৌরাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা গাজীপুর শহরের দিকে যাচ্ছিল। শিববাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এলিভেটেড সড়ক দিয়ে চলাচলকারী দ্রুতগামী একটি বাস সিএনজিকে চাপা দেয়। এ সময় সিএনজিতে থাকা যাত্রী শিশু তাবাসসুম (৫) ও তার ফুপু (৪০) ঘটনাস্থলে মারা যান।

স্থানীয় ব্যক্তিরা সিএনজিচালক ও অপর যাত্রীদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায়। নিহতদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence