গাজীপুরে বাসচাপায় ফুপু-ভাতিজি নিহত, বাসে আগুন

৩১ মার্চ ২০২৫, ০১:৫৫ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১০ PM

© সংগৃহীত

গাজীপুরে সিএনজিচালিত অটোরিকশায় বাসের ধাক্কায় ফুফু-ভাতিজি নিহত হয়েছেন। এ সময় দুর্ঘটনায় অটোরিকশাচালক ও আরও তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে।

সোমবার (৩১মার্চ) ঈদের দিন সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার মোহাম্মদ রিয়াজ উদ্দিন জানান, গাজীপুর চৌরাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা গাজীপুর শহরের দিকে যাচ্ছিল। শিববাড়ি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এলিভেটেড সড়ক দিয়ে চলাচলকারী দ্রুতগামী একটি বাস সিএনজিকে চাপা দেয়। এ সময় সিএনজিতে থাকা যাত্রী শিশু তাবাসসুম (৫) ও তার ফুপু (৪০) ঘটনাস্থলে মারা যান।

স্থানীয় ব্যক্তিরা সিএনজিচালক ও অপর যাত্রীদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলে জানান তিনি।

তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নেভায়। নিহতদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিক্ষোভস্থল খালি করতে শিক্ষার্থীদের ৩০ মিনিটের আলটিমেটাম দি…
  • ২৬ অক্টোবর ২০২৬
৪ কোর্সে প্রশিক্ষণ দেবে চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট
  • ২৬ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরের ওয়ার্ড বিএনপি সভাপতি গ্রেপ…
  • ২৬ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অরে সবচেয়ে সফল মেসির আর্জেন্টিনা, রোনালদোর পর্তুগ…
  • ২৬ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় প্রকৃত অপরাধীর শাস্তি হোক, নিরপরাধ কেউ যেন ফেঁসে…
  • ২৬ অক্টোবর ২০২৬
রাতে ব্যালন ডি’অরের জমকালো অনুষ্ঠান, মোবাইলে দেখবেন যেভাবে
  • ২৬ অক্টোবর ২০২৬