রাজধানীতে ঈদ আনন্দ মিছিল শুরু

৩১ মার্চ ২০২৫, ১০:২০ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:১১ PM
রাজধানীতে ঈদ আনন্দ মিছিল

রাজধানীতে ঈদ আনন্দ মিছিল © সংগৃহীত

রাজধানীতে সুলতানি-মোঘল আমলের কায়দায় শুরু হয়েছে ঈদ আনন্দ মিছিল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) আয়োজিত এ আনন্দ মিছিলে অংশ নিয়েছেন অসংখ্য মানুষ। সোমবার (৩১ মার্চ) সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এ মিছিল শুরু হয়। 

সরেজমিনে দেখা যায়, ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা। বাজতে থাকে সেই মধুর সুর ‘ও মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’। এ সময় হাজার হাজার মানুষ একত্রে আনন্দে মেতে ওঠেন। এরপর শুরু হয় ঈদ আনন্দ মিছিল। মিছিলের শুরুতে পাঁচটি ও ভেতরে ছিল ১০টি ঘোড়ার গাড়ি।

মিছিলে অংশ নেওয়া সালমান মাহমুদ বলেন, অনেকদিন পর শহরে এভাবে ঈদ উদযাপিত হচ্ছে। খুবই ভালো লাগছে। আমি পুরো মিছিলজুড়েই থাকব।

প্রসঙ্গত, পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রথমবারের মত অনুষ্ঠিত ঈদের এই  আনন্দ মিছিলকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। পুলিশের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। এছাড়া, বিএনসিসির রোভার স্কাউটরা সহায়তা প্রদান করেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬