বরগুনা-পিরোজপুরের ২৫ গ্রামে ঈদ উদযাপন

৩০ মার্চ ২০২৫, ০২:৪৮ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৬ PM
বরগুনা-পিরোজপুরের ২৫ গ্রামে ঈদ উদযাপন

বরগুনা-পিরোজপুরের ২৫ গ্রামে ঈদ উদযাপন © সংগৃহীত

সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছরের মতো এ বছরও বরগুনা সদর, আমতলী, তালতলি, বেতাগী ও পাথরঘাটার ১৫টি গ্রামে কাদেরিয়া চিশতিয়া ও সুরেশ্বর দরবার শরীফের অনুসারী কয়েকশ পরিবার আজ রবিবার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করছে। একইসঙ্গে পিরোজপুরের অন্তত ১০টি গ্রামে আজ ঈদ উদযাপন করা হচ্ছে।

সকাল সাড়ে ৮টার দিকে বেতাগী উপজেলার বকুলতলী গ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন হাফেজ মো. রমজান আলী। এই নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।

এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে পিরোজপুরের ১০টি গ্রামের সাত শতাধিক পরিবার। তারা সুরেশ্বর পীরের অনুসারী।

সুরেশ্বর পীরের অনুসারীরা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রমজান (ঈদুল ফিতর) ও কোরবানির (ঈদুল আজহা) ঈদ পালন করেন। ঈদ জামাত শেষে বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির কল্যাণে দোয়া করা হয়।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬