পটুয়াখালীতে সৌদির সঙ্গে মিল রেখে ৩৫ গ্রামে ঈদ উদযাপন 

৩০ মার্চ ২০২৫, ০২:৩৬ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২০ AM
ঈদের জামাত

ঈদের জামাত © টিডিসি ফটো

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন ৩৫ গ্রামের মুসুল্লিরা। রবিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরিফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতে ইমামতি করেন দরবার শরিফের সেঝ পীর শাহ সায়েদ আরিফ বিল্লাহ রাব্বানী। ১৯২৮ সাল থেকে এখানকার গ্রামবাসীরা একদিন আগে রোজা রাখা শুরু করেন এবং সেই ধারাবাহিকতায় একদিন আগেই ঈদ উদযাপন করেন। 

এছাড়াও দুমকী উপজেলার জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন দক্ষিণ দুমকী তালুকদার বাড়ি বাইতুল ফালাহ জামে মসজিদে এই ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা মনিরুল ইসলাম। প্রায় ৩০ বছর পূর্ব থেকে আরব বিশ্বের সাথে মিল রেখে একদিন আগে রোজা এবং ঈদ-পালন করেছেন তারা। এলাকায় এরা আহলে হাদিস অনুসারী হিসেবে পরিচিত। 

আহলে হাদিস অনুসারী সাব্বির আহম্মেদ নামে একজন মুসুল্লি বলেন, সৌদির সঙ্গে মিল রেখে আমরা রোজা শুরু করেছিলাম তাই তাদের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন হচ্ছে। দেশবাসীসহ একইদিনে সারা বিশ্বে মুসলমানদের রোজা ও ঈদ পালনের আহ্বান জানাচ্ছি।

বদরপুর দরবার শরীফের সেঝ পীর শাহ সায়েদ আরিফ বিল্লাহ রাব্বানী বলেন, ‘আমরা ইসলামিক শরিয়তের আলোকে বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখা গেলে তা অনুসরণ করি। আমাদের দরবার শরিফের প্রতিষ্ঠাতা এই নিয়ম চালু করেছেন, যা আমরা আজও পালন করে আসছি।’

প্রসঙ্গত, জেলার আরও ৩৫ গ্রামে একই দিনে ঈদ উদযাপিত হচ্ছে। সেগুলো হল- গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিন দেবপুর, দুমকীর শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ দুমকী গ্রামের কতিপয় মুসুল্লি। 

ট্যাগ: ঈদ
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9