ঝালকাঠিতে অর্ধশত পরিবারের ঈদুল ফিতর উদযাপন

৩০ মার্চ ২০২৫, ০১:০১ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২০ AM
ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা

ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা © টিডিসি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের (নাপিতের হাট বাজার) অর্ধশত পরিবারে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।

আজ শনিবার (৩০ মার্চ) সকাল ৮টায় উপজেলার ডহরশংকর এলাকায় দারুস সুন্নাহ মসজিদের ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম মো. নুরুল ইসলাম।

স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো এবারও বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে এ গ্রামের কিছু মুসল্লি তাদের পূর্বপুরুষ থেকেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। ২০১১ সাল থেকে এ গ্রামের প্রায় ৪০টি পরিবার সৌদি আরবের নিয়ম অনুযায়ী ঈদ ও রোজা পালন শুরু করে। ঈদের নামাজ আদায়ের পর প্রতিটি গ্রামে বইছে উৎসবের আমেজ। ঘরে ঘরে হয়েছে মিষ্টান্ন ও বিশেষ খাবারের আয়োজন।

মসজিদের ইমাম মো. নুরুল ইসলাম বলেন, ‘আমরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেছি। আকাশে নতুন চাঁদ ওঠার সংবাদ পেয়ে আমরা রোজা রাখি ও ঈদ উদযাপন করি।’

প্রতিবছরের মতো এবারও এই এলাকার মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করলেন। স্থানীয়দের মতে, এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে কোটি টাকা নিয়ে উধাও ভুয়া এনজিও
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব সাক্ষরতা দিবস আজ, দেশে নিরক্ষর ৪ কোটি মানুষ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ শিক্ষার্থী নিয়ে ডোবায় পড়ল বাস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সিকৃবিতে একসঙ্গে ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ, নেপথ্যে কী?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9