শেরপুরের ৭ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

৩০ মার্চ ২০২৫, ১১:৫২ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২০ AM
ঈদের জামাত

ঈদের জামাত © টিডিসি ফটো

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে শেরপুরের ৩টি উপজেলার ৭টি গ্রামে  ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। রবিবার  (৩০ মার্চ) সকাল ৭টা থেকে সাড়ে ৯ টার মধ্যে এসব গ্রামে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। 

জানা গেছে, প্রতিটি জামাতে ১৫০ থেকে ২৫০জন মুসল্লি অংশগ্রহণ করেন। এসব জামাতে পুরুষ মুসুল্লিদের পাশাপাশি নারী মুসল্লিরাও পর্দার ভিতরে নামাজ আদায় করেন। নামাজের পর তারা অংশ নেন প্রীতিভোজে।

স্থানীয়রা জানান, বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকার মানুষেরা সৌদির সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ পালন করে আসছে। মুসল্লিদের সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী।

ঈদ উদযাপন করা গ্রাম গুলো হলো, শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের উত্তর চরখারচর ও চরখারচর মধ্যপাড়া জিকিরঘর, নকলা উপজেলার চরকৈয়া ও নারায়ণখোলা, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল এবং নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয় আনিপাড়া।

উচ্চশিক্ষা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল ফ্রান্স 
  • ০৪ জুলাই ২০২৬
হোটেলে ১২ লাখ টাকার বিল না দেওয়ায় অভিযুক্ত সেই এনসিপি নেতাক…
  • ০৪ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ
  • ০৪ জুলাই ২০২৬
আইইএলটিএস পরীক্ষার ফি না পেয়ে গলায় ফাঁস দিলেন পাবিপ্রবির শি…
  • ০৪ জুলাই ২০২৬
তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৩ বাস আটক
  • ০৪ জুলাই ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence