মধ্যপ্রাচ্যের যে ১১ দেশে আজ ঈদ উদযাপন

৩০ মার্চ ২০২৫, ১০:৪৯ AM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM
মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর

মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর © সংগৃহীত

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ বিশ্বের ১১টি দেশ আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদির সর্বোচ্চ কর্তৃপক্ষ রোববার (৩০ মার্চ) ঈদের দিন ঘোষণা করে।

ঈদুল ফিতর উপলক্ষে নিজ দেশের জনগণ ও মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। এ ছাড়া সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও জর্ডানের নেতারা।

মধ্যপ্রাচ্যের যে ১১টি দেশ আজ ঈদ উদযাপন করছে সেগুলো হলো– সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, তুরস্ক, ইয়েমেন, ফিলিস্তিন, সুদান, লেবানন (সুন্নি কর্তৃপক্ষ), ইরাক (কুর্দিস্তান আঞ্চলিক সরকার)।

এদিকে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিসর, সিরিয়া, ওমানসহ বিভিন্ন দেশে আগামীকাল সোমবার (৩১ মার্চ) ঈদ উদযাপন হবে। তবে কিছু দেশে যদি শাওয়াল মাসের চাঁদ না দেখা যায়, তখন মঙ্গলবার (১ এপ্রিল) ঈদ উদযাপিত হতে পারে।

এ ছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইতেও ঈদ উদযাপন হবে সোমবার। আর অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত জানিয়েছে।

বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9