সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাত পোহালেই যেসব জেলার গ্রামে গ্রামে ঈদ

২৯ মার্চ ২০২৫, ১১:০২ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৮ PM
ঈদের নামাজ

ঈদের নামাজ © ফাইল ফটো

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে আজ শনিবার (২৯ মার্চ)। ফলে রাত পোহালেই আগামীকাল রবিবার (৩০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও দেশটির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করবেন বাংলাদেশের অন্তত ৮ জেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ। 

এর আগে সৌদির সাথে মিল রেখে এসব জেলার বেশকিছু এলাকার বাসিন্দারা রোজা শুরু করেন। সেই হিসেবে রাত পোহালেই ওইসব এলাকার মানুষ ঈদুল ফিতর উদযাপন শুরু করবেন। সকালে ওই সব এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। জেলাগুলোর মধ্যে রয়েছে চাঁদপুর, ভোলা, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, পিরোজপুর, নোয়াখালী ও চট্টগ্রাম।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল বাংলাদেশে চাঁদপুরের ৪০ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হবে। এসব গ্রামের সাদ্রা দরবার শরিফের অনুসারীরা প্রায় ৯৫ বছর ধরেই আরব দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখে ঈদ উদযাপন করে থাকেন। ঈদকে ঘিরে এসব গ্রামে আজ শনিবার রাত থেকে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সাদ্রা দরবার শরীফের বর্তমান পীর মো. আরিফ চৌধুরী বলেন, প্রথম চাঁদ দেখার ভিত্তিতে আমরা মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে রোজা রাখি এবং ঈদ উদযাপন করি। শনিবার সৌদিতে চাঁদ দেখা গেছে। তাই রবিবার সকাল সাড়ে ৯টায় সাদ্রা মাদ্রাসা ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া আরও বিভিন্ন এলাকাতেও ঈদের জামাত হবে।

ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় তিন হাজার পরিবার আগামীকাল ঈদ উদযাপন করবে। সকাল সাড়ে ৮টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে খলিফা মজনু মিয়ার নিজ বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।  

আগামীকাল মাদারীপুরের ২৫ গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হবে। জেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের তাল্লুক গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সেখানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

জানা গেছে, প্রায় দেড়শ বছর আগে থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা।

এদিকে, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাঁটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকোমড়া, রাখালতলি গঙ্গানন্দপুরসহ দশটি গ্রামের আংশিক এবং আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তিনটি গ্রামসহ মোট ১৩ গ্রামের বাসিন্দারা আগামীকাল ঈদুল ফিতর পালন করবে।

শরীয়তপুরের সুরেশ্বর, কেদারপুর, চাকধ্, চন্ডিপুরসহ ৩০ গ্রামেও সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপিত হবে। এছাড়া, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কিছু বাসিন্দা রোববার ঈদুল ফিতর পালন করবে।

অন্যদিকে, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়া, কাউখালী উপজেলার বেতকা, শিয়ালকাঠী ও পারসাতুরিয়া ইউনিয়নের প্রায় ৭৫ থেকে ৮০টি পরিবার, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৩৫ পরিবার, সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা ও একপাই জুজখোলা গ্রামের প্রায় ৬০টি পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করবে।

সৌদির সঙ্গে মিল রেখে আগামীকাল নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার চার গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদ উদযাপন করবেন। প্রায় ১০০ বছর ধরে বাংলাদেশের একদিন আগেই তারাবির নামাজ পড়ে রোজা শুরু করেন তারা। এ বছরও এসব গ্রামের মানুষ একদিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন বলে জানিয়েছে তারা। 

সকাল ৮টা থেকে দুই উপজেলার ৮টি মসজিদে একযোগে পবিত্র ঈদুল ফিতর পালন করবেন। গ্রামগুলো হলো- নোয়াখালী পৌরসভা লক্ষ্মীনারায়ণপুর ও হরিণারায়নপুর গ্রাম, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ ও ফাজিলপুর গ্রাম।

বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9