সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরে ৫০ গ্রামে আগামীকাল ঈদ

২৯ মার্চ ২০২৫, ১০:০৭ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৮ PM

© ফাইল ফটো

সৌদি আরবে চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (৩০ মার্চ) দেশটিতে উদযাপিত হবে ঈদুল ফিতর। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছে চাঁদপুরের অর্ধশত গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা। যদিও অনুসারিদের দাবি মূলত বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা ও ঈদ উদযাপন করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঐতিহাসিক সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী। তিনি বলেন, পৃথিবীর যে কোন প্রান্তে চাঁদ দেখা গেলে, তার ওপর নির্ভর করে আমরা রোজা ও ঈদ পালন করি।

আগাম ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো, হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা; ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর; মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং কচুয়া ও শাহরাস্তি উপজেলার বেশ কয়েকটি গ্রাম।

স্থানীয়রা জানান, কোরআন ও হাদিসের আলোকে ১৯২৮ সাল থেকে প্রথম চাঁদ দেখার ওপর ভিত্তি করে ইসলামের সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন সাদ্রা দরবার শরীফের মরহুম পীর আল্লামা মোহাম্মদ ইসহাক চৌধুরী। মাওলানা ইছহাকের মৃত্যুর পর থেকে তার ৬ ছেলে এ মতবাদের প্রচার চালিয়ে আসছেন।

ট্যাগ: ঈদ
মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬