দাফনের আড়াই মাস পর বাড়ি ফিরল কিশোর, এলাকাজুড়ে চাঞ্চল্য

২৯ মার্চ ২০২৫, ০৪:১২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১১:১৬ AM
মা-বাবার সঙ্গে তুফান

মা-বাবার সঙ্গে তুফান © সংগ্রহ

দাফনের আড়াই মাস পর জীবিত অবস্থায় বাড়ি ফিরেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার তোফাজ্জল হোসেন তুফান (১৫) নামের এক কিশোর। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

তুফান উপজেলার হারদি ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের গোরস্থান পাড়ার আবু সাঈদের ছেলে।

শুক্রবার (২৮ মার্চ) সকালে নিজ বাড়িতে ফিরে আসে সে। তার কোমরে একটি কালো রঙের দাগ রয়েছে, তা দেখেই পরিবারের সদস্যরা সে যে তুফান—সে ব্যাপারে নিশ্চিত হন। এ সময় তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

গ্রামের সাধারণ মানুষেরা বলছেন, অলৌকিকভাবে এ কিশোর বাড়ি ফিরেছে। গ্রামবাসী তাকে দেখতে তাদের বাড়িতে ভিড় করছে।

জানা যায়, প্রায় তিন মাস আগে তুফান সবার অজান্তে বাড়ি থেকে ঢাকার ঢাকার শ্যামলীতে চলে যায়। সেখানে দিনমজুর হিসেবে কাজ করত সে।

তার বাবা আবু সাঈদ বলেন, ‘আড়াই মাস আগে আমরা সংবাদ পাই, গাইবান্ধায় এক কিশোর সড়ক দুর্ঘটনায় মারা গেছে। মারা যাওয়া ওই কিশোরের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রামের আটজনকে নিয়ে আমি গাইবান্ধায় ছুটে যাই। সেখানে গিয়ে লাশের সঙ্গে তুফানের চেহারার মিল পাই। এরপর সেখানে আইনগত প্রক্রিয়া শেষে লাশটি নিয়ে এসে গ্রামের কবরস্থানে দাফন করি।’

তিনি আরও বলেন, ‘তুফানের মা সে সময় দাবি করেছিল যে লাশটি আমাদের সন্তানের নয়। চেহারায় মিল থাকলেও সেটি আসলে তুফানের দেহ নয়। তুফানের কোমরে কালো রংয়ের একটি দাগ ছিল, কিন্তু লাশে সেই দাগ না থাকায় তার সেটি তুফান হতে পারে না বলে জানায়।’

ওই ঘটনার আড়াই মাস পেরিয়ে যাওয়ার পর আজ (শুক্রবার) সকালে তুফান ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফিরে যায়। এ সময় সবাই তাকে দেখে বিস্মিত হয়ে পড়েন। এরপর গ্রামের লোকজন তাকে দেখতে ভিড় করেন।

তুফান জানায়, সে একাই কাজের সন্ধানে ঢাকার শ্যামলীতে চলে যায়। সেখানেই কাজ করত, সেখানেই থাকত। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদ করতে সে বাড়িতে ফিরেছে।

বাড়িতে এসে তুফান জানতে পারে যে, তার মতো চেহারার একজনকে পরিবারের লোকজন মৃত সন্তান ভেবে দাফন করেছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ছেলেটি জীবিত অবস্থায় বাড়িতে ফিরে এসেছে আজ সকালে।’

 

নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর আমার বেতন বাড়ছে ১৩৫২ টাকা, সারা দেশ বলছে ডাবল—বাস…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৪ পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে বাসায় ঢুকে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘বাবার পাশে সমাধি দিয়েন’ পোস্টের পর মেঘমল্লার বসুকে আশঙ্কাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কুকুর কামড়ানোর পর করণীয় কী, কত ঘণ্টার মধ্যে জলাতঙ্কের টিকা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9