বরগুনায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ ভাই নিহত

২৯ মার্চ ২০২৫, ১০:০৪ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM

© সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়েছেন। তারা তিনজনই আপন ভাই।

শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ, মো. শান্ত ও মো. নাদিম।
 
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ সকালে পাথরঘাটা থেকে ঢাকা যাচ্ছিল রাজিব পরিবহনের একটি বাস। সোনারবাংলা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল থাকা তিন ভাই নিহত হন। পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 
স্থানীয় পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে যাওয়ার তাদের আটক করা যায়নি। তবে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

পাথরঘাটা থানা ওসি (তদন্ত) মো. ইয়াকুব‌ হোসেন বলেন, মঠবাড়িয়া উপজেলায় মামা বাড়িতে ঈদের দাওয়াত দিয়ে পাথরঘাটা উপজেলার কেরামতপুর এলাকায় চাচার বাড়িতে যাচ্ছিল তিন ভাই। পথে পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কে সোনারবাংলা এলাকায় পাথরঘাটা থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাই নিহত হয়।

তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে।

বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9