সাভারে ট্রাকের চাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

২৮ মার্চ ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২১ PM
নিহত পুলিশ কর্মকর্তা ফজলুর রহমান

নিহত পুলিশ কর্মকর্তা ফজলুর রহমান © টিডিসি ফটো

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুরে উল্টো দিক দিয়ে আসা ট্রাকের চাপায় গুরুতর আহত হন পুলিশ কর্মকর্তা ফজলুর রহমান । বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা। নিহত ফজলুর রহমান ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মেরেঙ্গা গ্রামের মৃত সুনু ভুঁইয়ার ছেলে। তিনি সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

সাভার মডেল থানা ওসি জুয়েল মিঞা বলেন, ‘দুপুরে সাভারের বলিয়ারপুর থেকে দায়িত্ব পালন শেষে সাভার মডেল থানায় ফেরার পথে বলিয়ারপুর এনারকাটা এলাকায় উল্টো পথ দিয়ে আসা এক ট্রাক তার মোটরসাইকেলের ওপর তুলে দেয়। গুরুতর অবস্থায় প্রথমে তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতিতে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করার হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে ‌মারা যান তিনি।’

এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাক চালক রাকিবকে (২৩) আটক করা হয়েছে। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কাচিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে। 

এদিকে, ট্রাকের চাপায় পুলিশের উপ-পরিদর্শক নিহতের ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে ছাড়ের ফাঁদে ইবি শিক্ষার্থীর টাকা হাতিয়ে নেওয়া চক্রে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চীনে চমক দেখাচ্ছে বাংলাদেশ নারী হকি দল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় স্বর্ণকারকে কুপিয়ে হত্যা, ৬ ভরি সোনা ও ৭ লক্ষ টাকা ছ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9