ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল মালবাহী ট্রাক, দীর্ঘ যানজট

২৮ মার্চ ২০২৫, ০২:৫১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
উল্টে যাওয়া মালবাহী ট্রাক

উল্টে যাওয়া মালবাহী ট্রাক © টিডিসি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ট্রাক উল্টে গেছে। এতে মহাসড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। আজ শুক্রবার (২৮ মার্চ) দুপুরে মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ অংশে ট্রাকটি উল্টে যায়। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ১০ কিলোমিটারের মতো যানজট সৃষ্টি হয়।

স্থানীয় লোকজন জানান, আজ দুপুর ১২টার দিকে ইলিয়টগঞ্জ বাজার থেকে একটু আগে মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের ওপড় আড়াআড়িভাবে পড়ে যায়। এতে চট্টগ্রামমুখী লেনে যানজট সৃষ্টি হয়ে যায়। এ যানজট দাউদকান্দির পুটিয়া অংশ পর্যন্ত পৌঁছে যায়।

আরও পড়ুন: বুয়েটের নবীন শিক্ষার্থীদের জন্য জরুরি বার্তা, ক্লাস শুরুর তারিখ ঘোষণা

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের মাঝখানে পড়ে গেলে যানজট সৃষ্টি হয়। আমরা ট্রাকটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। গাড়ির চাপ বেশি থাকায় সামান্য যানজটের সৃষ্টি হয়েছে।’

ঝালকাঠিতে শেরেবাংলার জরাজীর্ণ জন্মভিটা, দেখার যেন কেউ নেই
  • ২৬ অক্টোবর ২০২৬
মিষ্টির আসনে এমপি হচ্ছেন এলিজা জামান
  • ২৬ অক্টোবর ২০২৬
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
  • ২৬ অক্টোবর ২০২৬
হ্যান্ডশেক করতে হাত বাড়ালেন জাপানের মন্ত্রী, হাসিমুখে সৌজন্…
  • ২৬ অক্টোবর ২০২৬
পটুয়াখালীতে খাল থেকে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত, থানায় হত্…
  • ২৬ অক্টোবর ২০২৬
তামিমের এক ফোনেই যেভাবে বাংলাদেশে আইপিএলের নিলাম সঞ্চালক 
  • ২৬ অক্টোবর ২০২৬