ঈদ যাত্রা: সেই চিরচেনা রূপে ফিরল সদরঘাট

২৮ মার্চ ২০২৫, ০২:০৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
সদরঘাট লঞ্চ টার্মিনাল

সদরঘাট লঞ্চ টার্মিনাল © সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ পরিবারের সদস্যদের সঙ্গে ভাগাভাগি করে নিতে রাজধানী ঢাকা ছেড়ে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকেই। ঈদযাত্রার শুরুর দিনগুলোতে জৌলুসহীন সদরঘাটের চিত্র দৃশ্যমান হলেও পঞ্চম দিনের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।

শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকেই বাস ও ট্রেনের পাশাপাশি রাজধানীর সদঘরঘাট লঞ্চ টার্মিনালে ব্যাপক ভিড় লক্ষ করা গেছে। 

পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে সারা বছরই লঞ্চে যাত্রী খরা চললেও ঈদ এলে একটু আশায় বুক বাঁধেন লঞ্চ মালিকরা। এবারও খরা কাটিয়ে প্রাণ ফেরার অপেক্ষায় লঞ্চযাত্রায়। ঈদুল ফিতরে নৌপথে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নেয়া হয়েছে নানা প্রস্তুতি।

ঈদযাত্রা নিয়ে সতর্ক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশনা, অতিরিক্ত ভাড়া কিংবা বাড়তি যাত্রী নিলেই কেড়ে নেয়া হবে লঞ্চের লাইসেন্স।

এদিকে রেলপথেও যাত্রীর চাপ রয়েছে। তবে সকাল থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ছিল না কোন সিডিউল বিপর্যয়। সঙ্গে রয়েছে ঢোকার পথে চেকিংয়ের ব্যবস্থা। ঈদযাত্রায় ট্রেনের ছাদে যাত্রী ওঠা রোধে কঠোর ব্যবস্থা নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। অনেকে ছাদে ওঠার চেষ্টা করলেও তাদের নামিয়ে দেয়া হচ্ছে।

সেশনজটের বলির পাঠা ইবি শিক্ষার্থী মামুন, আটকে গেল প্রধানমন্…
  • ০২ অক্টোবর ২০২৬
সরকারি কোয়ার্টারের লিফট ছিঁড়ে গুরুতর আহত ৩
  • ০২ অক্টোবর ২০২৬
দুর্যোগ ব্যবস্থাপনায় জনসংযোগ: একটি রূপরেখা
  • ০২ অক্টোবর ২০২৬
গুগল ফরমে স্বামী খুঁজলেন নারী, ২৪০ পুরুষের আবেদন
  • ০২ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টে লাইক দেওয়ায় শিক্ষক বরখাস্ত
  • ০২ অক্টোবর ২০২৬
হাইকোর্টের আদেশে দায়িত্বে ফিরেও নিজের কক্ষে ঢুকতে পারছেন না…
  • ০২ অক্টোবর ২০২৬