গ্যাস ট্যাবলেট খেয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

২৮ মার্চ ২০২৫, ১২:৪৮ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
দিনাজপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

দিনাজপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © সংগৃহীত

দিনাজপুর বীরগঞ্জে গ্যাস ট্যাবলেট খেয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে উপজেলার মরিচা ইউনিয়নের দুলর্ভপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর

নিহতরা হলেন, এলাকার রতন কুমার রায়ের স্ত্রী ববিতা রানী (৩০) ও শিশু কন্যা তনি রানী রায় (৭)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এনজিওর কিস্তির টাকা নিয়ে কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। স্বামী রতন কোনো কাজকর্ম না করে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। সেই টাকা জোগাড় করতে সংসারে প্রায় কলহ লেগে থাকত। সেই ক্ষোভে ববিতা রানী তার মেয়েকে নিয়ে গ্যাসের ট্যাবলেট খায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেয়ে তনিকে মৃত ঘোষণা করেন এবং ববিতা রানীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু পথিমধ্যে তিনিও মারা যান। 

এ  বিষয়ে বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, সঠিক ঘটনা উদঘাটনের তদন্ত করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
  • ১৫ জুন ২০২৬
স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, সংগঠন …
  • ১৫ জুন ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ
  • ১৫ জুন ২০২৬
৬ জেলায় ৪টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা
  • ১৫ জুন ২০২৬
নিখোঁজ জামায়াত কর্মীর মরদেহ মিলল পাটক্ষেতে, বাঁধা ছিল হাত-পা
  • ১৫ জুন ২০২৬
আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে প্রোডাকশন অফিসার, আবেদন অভিজ্ঞতা…
  • ১৫ জুন ২০২৬
×