স্বর্ণের বারের লোভে কানের দুল খোয়ালেন গৃহবধূ

২৬ মার্চ ২০২৫, ০৯:২২ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ঢাকার দোহার উপজেলায় প্রতারক পার্টির খপ্পরে পরে নিজের কানের দুল খোয়ালেন রাহেল বেগম নামে এক গৃহবধূ। মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা বাজারে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাহেলা বেগম উত্তর শিমুলিয়া এলাকার সোনা মিয়ার স্ত্রী।

ভুক্তভোগী ওই গৃহবধূর ছেলে রবিউল জানান, আমার মা পারিবারিক কাজে বাড়ি থেকে মেঘুলা বাজারে যাচ্ছিলেন। এ সময় মেঘুলা স্কুলের সামনে অটো গাড়িতে কয়েকজন মিলে বসেছিলেন। তারা আমার মায়ের সঙ্গে বিভিন্ন ছলচাতুরীর কথা বলে। এরপর সোনার একটি বার বের করে মাকে দেখিয়ে বলে, আমি গরীব মানুষ এটা বেচতে গেলে নানান সমস্যা হবে। 

আপা, আপনি সোনার বিস্কুটটা রেখে আপনার কাছে টাকা-পয়সা সোনার চেন, দুল যা আছে আমাকে দেন। আপনি পরে আপনার ইচ্ছে মত বড় করে কয়েকটা সোনার জিনিস বানিয়ে নিয়েন। এরকম নানা কথা বলে তার মায়ের কাছ থেকে কানের দুল ও টাকা ভাগিয়ে নেয় বলে জানান রবিউল।

দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, মৌখিকভাবে বিষয়টি আমাদের জানিয়েছেন। তবে কোন লিখিত অভিযোগ দেয়নি।

ট্যাগ: গৃহবধূ
পর্যটন মৌসুমের আগে সেন্টমার্টিনে অগ্নিঝুঁকি, নিরাপত্তাহীনতা…
  • ২৬ অক্টোবর ২০২৬
জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র ও লাইসেন্স নবায়নে নতুন নির্দেশ…
  • ২৬ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুকন্যা হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
  • ২৬ অক্টোবর ২০২৬
আজ নোটিশ দেবে না বোর্ড, প্রধানমন্ত্রীও রাষ্ট্রীয় সফরে, ২৯ অ…
  • ২৬ অক্টোবর ২০২৬
অনিয়মিত শিক্ষার্থীদের টিসি দেবে যশোর সরকারি মহিলা কলেজ
  • ২৬ অক্টোবর ২০২৬
এক্সপোর্ট বিভাগে নিয়োগ দেবে সজীব গ্রুপ, আবেদন ২০ নভেম্বর পর…
  • ২৬ অক্টোবর ২০২৬