কুড়িগ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৪ মার্চ ২০২৫, ০২:২৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৫৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী এলাকায় স্মৃতি রানী (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের আরাজি কদম তোলা এলাকার রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।

নিহত ওই নারী একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কার্তিকের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

স্থানীয়রা জানান, নিহত স্মৃতি রানীর স্বামী ঢাকায় কাজ করেন। তিন সন্তান নিয়ে সে বাড়িতেই থাকতেন। তার স্বামীর বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আরাজি কদম তোলা এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টাইমস হায়ার এডুকেশনে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ব…
  • ০২ অক্টোবর ২০২৬
‘শতবার বেয়াদব হতে রাজি আছি, কিন্তু একবারের জন্যও চাঁদাবাজ …
  • ০২ অক্টোবর ২০২৬
আইনজীবী সহকারী সমিতি নির্বাচনে জয়ী কারাবন্দি নিষিদ্ধ আওয়ামী…
  • ০২ অক্টোবর ২০২৬
শিক্ষায় অব্যবস্থাপনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধ…
  • ০২ অক্টোবর ২০২৬
বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬