রিংটোন বেজে ওঠায় মারধর, আইসিউতে ঢাকা সিটি কলেজ শিক্ষার্থী

২৪ মার্চ ২০২৫, ১০:৩১ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফজরের নামাজের সময় মোবাইলে রিংটোন বেজে উঠার জেরে ঢাকা সিটি কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ মার্চ) উপজেলার গোপালদী পৌরসভার কল্যান্দি এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর পপুলার হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

আহত শ্রাবন মিয়া (১৮) কল্যান্দির মোক্তার হোসেনের ছেলে। তিনি ঢাকা সিটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

শ্রাবনের বাবা মোক্তার হোসেন বলেন, শুক্রবার ফজরের সময় আমার ছেলে কল্যান্দির মারকাজ মসজিদে নামাজ পড়তে যায়, ভুলবশত তার মোবাইলে নামাজরত অবস্থায় ফোনের রিংটোন বেজে উঠে। এই নিয়ে মসজিদের কিছু তরুণদের সাথে শ্রাবনের তর্কাতর্কি হয়। এর জের ধরে বাড়ি ফেরার পথে স্থানীয় কিছু তরুন রড দিয়ে এলোপাথাড়ি মারধর করে আহত করে শ্রাবন কে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন শ্রাবন কে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, কিন্তু শ্রাবনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা কলেজ মেডিকেলে হস্তান্তর করা হয়। পরে শ্রাবনকে গুরতর অবস্থায় ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় আছে। শ্রাবনের এলাকার লোকজন উক্ত ঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন। 

এই বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, এই বিষয়টি আমাদের নজরে এসেছে। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দায়ের করলে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরে জুয়েলারি দোকানমালিক হত্যা, গ্রেপ্তার দুজনের আদালতে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বার সভাপতির সঙ্গে বাগবিতণ্ডা, প্রধান বিচারপতিসহ পুরো বেঞ্চে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে শিক্ষক-কর্মকর্তাদের কর্মঘণ্টা মানার নির্দেশ উপাচার্যের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্ত…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিডিজবসে বিজনেস এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন করতে পারবেন শু…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9