মসজিদে ইতেকাফরত অবস্থায় মুসল্লির মৃত্যু

২৩ মার্চ ২০২৫, ০৩:৪৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৫ PM
নুর আলম বাবুল

নুর আলম বাবুল © সংগৃহীত

ফেনীর দাগনভূঞায় ইতেকাফরত অবস্থায় নুর আলম বাবুল (৫০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৩ মার্চ) ভোরে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত বাবুল একই ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের সোবহান ডিলার বাড়ির নুর নবীর ছেলে। শুক্রবার (২১ মার্চ) থেকে তিনি ইতেকাফে বসেন।  আজ ভোরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি।  

এ বিষয়ে ইমাম মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী বলেন, নুর আলম বাবুল গত শুক্রবার সন্ধ্যায় ইতিকাফ পালনের জন্য মসজিদে আসেন। ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছিলেন তিনি। কিন্তু আজ ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মসজিদে অবস্থানরত অন্য মুসল্লিরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নেন। তবে পথেই তার মৃত্যু হয়।

শিক্ষকদের বদলির সভা নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ২৬ অক্টোবর ২০২৬
সাংবাদিককে অপহরণ করে নির্যাতন ও আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ
  • ২৬ অক্টোবর ২০২৬
কক্সবাজারে মেরিন ড্রাইভে অনুমোদনবিহীন ভবনে কউকের উচ্ছেদ অভি…
  • ২৬ অক্টোবর ২০২৬
নাবালিকাকে চুমু, নগ্ন করে কলকাতার পথে হাঁটানো হলো তরুণকে, স…
  • ২৬ অক্টোবর ২০২৬
আড়াই বছর ‘জলঘোলা’র পর অবশেষে আউট ৪ হাজার কোটির হিট প্রজেক্ট…
  • ২৬ অক্টোবর ২০২৬
গাজীপুরে ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
  • ২৬ অক্টোবর ২০২৬