টেকনাফে নৌকাডুবিতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

২৩ মার্চ ২০২৫, ০১:৩১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:০৮ PM
বিজিবি সদস্য (সিপাহি) মোহাম্মদ বেলাল

বিজিবি সদস্য (সিপাহি) মোহাম্মদ বেলাল © সংগৃহীত

টেকনাফে উপকূলে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের  নৌকাতে উঠে সাগরে নিখোঁজ হয়েছিলেন বিজিবি সদস্য (সিপাহি) মোহাম্মদ বেলাল। রবিবার (২৩ মার্চ) তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিজিবির পক্ষ থকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মরদেহটি উদ্ধার করে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যায়। নিহত বেলাল এই সীমান্ত ফাঁড়িতেই কর্মরত ছিলেন।

বিজিবি জানায়, তার সঙ্গে থাকা একটি রাইফেল ও চারটি ম্যাগাজিনও নিখোঁজ রয়েছে। 

এর আগে, শুক্রবার দিবাগত মধ্যরাতে শাহপরীর দ্বীপের পশ্চিমে অবৈধ অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী একটি ট্রলার ডুবে যায়। এতে ২৫ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় বিজিবির নিখোঁজ হন বেলাল।

পরবর্তীতে, শনিবার সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপ ও দমদমিয়াস্থ নাফনদীর মোহনায় ৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছিলো বলে জানিয়েছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন। মরদেহর মধ্যে এক শিশু ও ৩ জন নারী ছিলেন

শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬
রোগীর সময়ও স্বাস্থ্যসেবার একটি মূল্যবান সম্পদ
  • ০২ অক্টোবর ২০২৬
হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬