টেকনাফে দুদিন ধরে ৩৩ বিজিবি সৈনিক নিখোঁজের সংবাদটি সঠিক নয়

২২ মার্চ ২০২৫, ১১:২৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১০ PM
বিজিবি

বিজিবি © টিডিসি সম্পাদিত

কক্সবাজারের টেকনাফে দুদিন ধরে ৩৩ সৈনিক নিখোঁজের সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এই তথ্যটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছে এই বাহিনীটি। আজ শনিবার (২২ মার্চ) রাতে এ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে, গত দুদিন হয় ৩৩ জন বিজিবি সদস্য নাফ নদীতে মিশনে গিয়ে নিখোঁজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবনির্ভর এই অপপ্রচারে বিজিবির দৃষ্টি আকর্ষিত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এই তথ্যটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে বলা হয়, প্রকৃত ঘটনা হলো আজ ভোররাতে টেকনাফের শাহপরীরদ্বীপের পশ্চিমপাড়া ঘাটের নিকট দিয়ে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা অবৈধ উপায়ে সাগরপথে বাংলাদেশে আসার সময় প্রবল স্রোতের কারণে নৌকাটি উল্টে যায়। খবর পেয়ে সৈকতের পার্শ্ববর্তী স্থানে কর্তব্যরত বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ স্থানীয় জেলেদেরকে সঙ্গে নিয়ে রোহিঙ্গাদের উদ্ধারের জন্য ছুটে যায় এবং ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকার্য চলাকালে সমুদ্র উত্তাল থাকায় এবং অন্ধকার রাতের কারণে একজন বিজিবি সদস্য সম্ভাব্য পা পিছলে পড়ে সমুদ্রে নিখোঁজ হয়। 

বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তীতে ডুবে যাওয়া নৌকাসহ ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। সম্পূর্ণ দুর্ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক এবং বর্তমানে নিখোঁজ একজন বিজিবি সদস্যসহ অন্যান্য রোহিঙ্গাদেরকে উদ্ধার/সার্চ কার্যক্রম সর্বান্তঃকরণে অব্যাহত রয়েছে।

ট্যাগ: টেকনাফ
কুয়েটে শিক্ষার্থীকে মারধর ও মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
অধূমপায়ীদের চাকরি দেবে বিকন ফার্মাসিউটিক্যালস
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
যে কারণে বন্ধ করে দেওয়া হলো আইফেল টাওয়ার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের পদায়নের তারিখ ও বদলি স্থগিত নি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কৃষক পরিবারের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9