বাড়িতে ঢুকে ২০ ফুট লম্বা অজগর পেঁচিয়ে ধরল ছাগল, অতঃপর...

২২ মার্চ ২০২৫, ০২:৩৩ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৩ PM
উদ্ধার করা অজগর সাপ

উদ্ধার করা অজগর সাপ © সংগৃহীত

বাগেরহাটে সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে ২০ ফুট লম্বা একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকেলে শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) ও ভিটিআরটি টিমের সদস্যরা সাপটি উদ্ধার করেন। পরে বন বিভাগের অনুমতিতে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

সিপিজি লিডার মো. খলিলুর রহমান জানান, ‘গ্রামের মরিয়ম বেগম দুপুরে তার একটি ছাগল খুঁজতে গিয়ে স্থানীয় মালেকের বাড়ির বাগানে বিশাল অজগরটিকে দেখতে পান। সাপটি ছাগলটিকে পেঁচিয়ে ধরেছিল। তবে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে সাপটি ছাগলটি ছেড়ে দিয়ে পাশের ঝোপে আশ্রয় নেয়। পরে তল্লাশি চালিয়ে সেটিকে উদ্ধার করা হয়।’

উদ্ধার হওয়া অজগরটির ওজন প্রায় ৫৫ কেজি। হঠাৎ এ ধরনের বড় সাপ লোকালয়ে দেখা দেওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিশেষ করে শিশু ও গবাদি পশুর নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, ‘উদ্ধার করা অজগরটি বনরক্ষীদের সহায়তায় নিরাপদে বনে অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি, বন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং সাপ দেখলে পিটিয়ে না মারার অনুরোধ জানানো হয়েছে।’

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬