শেরপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

২২ মার্চ ২০২৫, ০২:৪৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০১:১৩ PM
নিহত মুসলিম

নিহত মুসলিম © সংগৃহীত

শেরপুরের সদর উপজেলায় মাহিন্দ্রা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শিশুসহ পাঁচজন। শুক্রবার রাতে উপজেলার বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মুসলিম (৩০)। তিনি ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা গ্রামের সহিজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানান, ঘটনার সময় একটি মাহিন্দ্রা ঝিনাইগাতীগামী একটি বাসকে সাইড দেওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী আহত হন।

আহত ব্যক্তিদের মধ্যে সুলতান মিয়ার ছেলে মানিক মিয়া, অটোরিকশার চালক আলাউদ্দিন, আমিনুল ইসলাম, ফজল মিয়া ও মুসলিম উদ্দিনের ছেলে মঞ্জিল মিয়া রয়েছেন।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল গণমাধ্যম সংস্কার কমিশন

প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রীরা ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত ব্যক্তিদের মধ্যে মুসলিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১০টায় তার মৃত্যু হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় মুসলিম মিয়া নামের এক জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার দুটি গাড়িই জব্দ করা হয়েছে। কিন্তু কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর কেমন আছেন মেঘমল্লার, যা জানা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় জামায়াতের শ্রমিক সংগঠন ছেড়ে ৫৬ নেতাকর্মীর বিএনপি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূন্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9