নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১০

২০ মার্চ ২০২৫, ১২:৩৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
দুর্ঘটনাকবলিত বাস

দুর্ঘটনাকবলিত বাস © টিডিসি

যশোরে শার্শায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুচেমোড়া এলাকায় সাতক্ষীরা-যশোর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করেছেন নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজামান রোকন

হাড়িখালী এলাকার বাসযাত্রী লিটন (৩০) জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী লোকাল বাসটিতে প্রায় ৩৫-৪০ জন যাত্রী ছিলেন। কুচেমোড়া এলাকায় পৌঁছালে বাসচালক সামনের একটি ভ্যান ও ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা. শুভেন্দু বিশ্বাস জানান, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

এ বিষয়ে নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজামান রোকন জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান। কুচেমোড়া থেকে রেকার এনে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে।

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর কেমন আছেন মেঘমল্লার, যা জানা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় জামায়াতের শ্রমিক সংগঠন ছেড়ে ৫৬ নেতাকর্মীর বিএনপি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূণ্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
নভোএয়ারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9