কিশোরগঞ্জে মাদরাসা শিক্ষকের গলাকাটা মরদেহ উদ্ধার

১৯ মার্চ ২০২৫, ১০:৪৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
মাওলানা লুৎফুর রহমান

মাওলানা লুৎফুর রহমান © সংগৃহীত

কিশোরগঞ্জে মাওলানা লুৎফুর রহমান (৭০) নামে এক মাদরাসা শিক্ষকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (১৯ মার্চ) দুপুরে জেলা শহরের শোলাকিয়া একটি ভাড়া বাসা থেকে উনার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাওলানা লুৎফুর রহমান কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও শহরের বটতলা কাচারি জামে মসজিদের খতিব।

জানা যায়, দুপুরে গোসল করার জন্য ওয়াশরুমের গেলে সেখান থেকে হঠাৎ উনার স্ত্রী চিৎকারের শব্দ শুনে কাছে গিয়ে উনাকে গলাকাটা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি নিয়ে আমরা পরিবারের সাথে কথা বলতেছি কোনো কিছু জানতে পারলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬