ভাঙারির দোকানে মিলল পরিত্যক্ত মর্টার শেল

১৯ মার্চ ২০২৫, ১০:৩০ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৮ PM

কিশোরগঞ্জে ভাঙারি দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার সেল উদ্ধার করেছে পুলিশ। পরে তা সেনাবাহিনীর তৎপরতায় নিরাপদে সরিয়ে রাখা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকার টুটুল এন্টারপ্রাইজ নামক ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত মর্টার সেলটি উদ্ধার করা হয়।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকার টুটুল এন্টারপ্রাইজ নামক ভাঙারির দোকানের মালিক মো. টুটুল মিয়া তার দোকানের ভেতরে প্রথমে মর্টার সেল দেখতে পান। এই অস্বাভাবিক বস্তুটি দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার সেলটি শনাক্ত করে এবং এর নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীকে জানায়। সেনাবাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছে আনুমানিক রাত সোয়া ১টা নাগাত নিরাপত্তার স্বার্থে মর্টার সেলটি বালতির ভেতর বালু চাপা দিয়ে নিরাপদে সংরক্ষণ করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিরাপত্তার স্বার্থে ভাঙারি দোকানটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। সকালে ঢাকা থেকে বোম ডিসপোজাল টিম এসে মর্টার সেলটি উদ্ধার করে ধ্বংস করবে।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬