জমিতে পানি দেওয়া নিয়ে সংঘর্ষে নারী নিহত, আহত ১০

১৯ মার্চ ২০২৫, ০৯:২৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:০২ PM
নিহত নারীর স্বজনদের আহাজারি

নিহত নারীর স্বজনদের আহাজারি © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বোরো ধানের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শিলা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এতে চার নারীসহ অন্তত ১০ জন আহত হন।

মঙ্গলবার (১৮ মার্চ) রাতে কাশিয়ানী উপজেলার তেঁতুলবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শিলা বেগম কাশিয়ানী উপজেলার তেঁতুলবাড়ি গ্রামের কাওসার মোল্লা স্ত্রী।

মারাত্মক আহত মারুফা বেগম (১৮), মাহমুদা বেগম (১৮), কাওসার মোল্লা (৪৫), লিমন মোল্লা (২০), রিয়াজুল মুন্সী (২৩), হিরু মোল্লা (২৮) ও নুরু দাঁড়িয়াকে (৩০) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, তেঁতুলবাড়ি গ্রামের শাহিদ মোল্লার সঙ্গে বোরো ধানের জমিতে পানি দেওয়া নিয়ে কাওসার মোল্লার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এর জের ধর রাতে শাহিদ মোল্লার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কাওসার মোল্লার লোকজনের ওপর অতর্কিতভাবে হামলা করে।

এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের চার নারীসহ ১১ জন আহত হয়। পরে মারাত্মক আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিলা বেগমকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সৈয়দ এমদাদুল বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। নারীর মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পযর্ন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬