আমার বাবা জুডিশিয়াল ও মেডিকেল কিলিংয়ের শিকার হয়েছেন, দাবি সাঈদীর ছেলের 

১৮ মার্চ ২০২৫, ০৬:৪১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৪:৪৫ PM
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা © সংগৃহীত

পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জুডিশিয়াল ও মেডিকেল কিলিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তার ছেলে ও জামায়াতে ইসলামী পিরোজপুর  ১ আসনের মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে পিরোজপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমার বাবা অন্যায়ভাবে জুডিশিয়াল ও মেডিকেল কিলিংয়ের শিকার হয়েছেন। এই ঘটনার ন্যায়বিচার চেয়ে আমরা আদালতে মামলা দায়ের করবো এবং এ বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহ করছি।’ 

এ সময় তিনি অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অনেক তথ্য-প্রমাণ নষ্ট করে দিয়েছে।’

মাসুদ সাঈদী বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী দেশের সব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে। তিনি আশা প্রকাশ করেন যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো সরকারে যাওয়ার আগে নানা প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় গিয়ে তা বাস্তবায়ন করে না। এটি অতীত ইতিহাস। ছাত্ররা হয়তো সেই অভিজ্ঞতা থেকেই রাজনৈতিক দলগুলোর ওপর আস্থা রাখতে পারছে না। তাই তারা নিজেরাই দল গঠন করেছে।’

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬