লঞ্চের ধাক্কায় মাছ ধরার নৌকা ডুবে শিশু নিখোঁজ

১৮ মার্চ ২০২৫, ১০:৩৫ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১১ AM
সুগন্ধা নদীতে শিশু নিখোঁজ

সুগন্ধা নদীতে শিশু নিখোঁজ © টিডিসি ফটো

ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে মাছ ধরার একটি নৌকার সঙ্গে ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চের সংঘর্ষ হলে নৌকাটি তাৎক্ষণিকভাবে দুভাগ হয়ে ডুবে যায়। এতে নৌকায় থাকা ৯ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৬টার দিকে নলছিটি পৌরসভার গৌড়িপাশা এলাকায় সুগন্ধা নদীতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। নৌকাটিতে থাকা গৌড়িপাশা এলাকার মোহাম্মদ আলী মল্লিকের ৯ বছর বয়সী শিশু রায়হান মল্লিক এই দুর্ঘটনায় নিখোঁজ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রতিবেশী জেলে বিপ্লব হাওলাদারের সঙ্গে মাছ ধরতে নদীতে গিয়েছিল শিশু রায়হান। জাল ফেলে অপেক্ষারত অবস্থায় হঠাৎই ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি মুহূর্তের মধ্যেই দুই টুকরো হয়ে ডুবে যায়। নৌকায় থাকা জেলে বিপ্লব হাওলাদার সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও শিশু রায়হান পানিতে তলিয়ে যায়। সবশেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা শিশুটির সন্ধানে চেষ্টা চালায়। পরে নলছিটি ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনো শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা লঞ্চ কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬