ঝালকাঠিতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

১৭ মার্চ ২০২৫, ০৯:৪২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৪ AM

© সংগৃহীত

ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. জয়নাল হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের পূর্ব গোদন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল হাওলাদার ওই গ্রামের মৃত মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ সালাম। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইঁদুর নিধনের জন্য বাড়ির পেছনের ইরি ধানক্ষেতে বৈদ্যুতিক সংযোগ দেন জয়নাল হাওলাদার। তবে, অসাবধানতাবশত তিনি সকালে সংযোগের সুইচ বন্ধ করতে ভুলে যান। দুপুরে ধানক্ষেতে কাজ করতে গিয়ে তিনি নিজেই বিদ্যুতায়িত হন। তার ছেলে কবির হাওলাদার প্রথমে ঘটনাটি দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তিনি মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বিদ্যুৎ ব্যবহারে অসতর্কতার কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। তারা সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়ানো যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ সালাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিক তদন্ত চলছে, এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় রপ্তানি ট্রফির ডিজাইন আহ্বান, পুরস্কার থাকছে প্রথম তি…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাদরাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গাছের সঙ্গে বে…
  • ০৩ অক্টোবর ২০২৬
একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬