খাগড়াছড়িতে নারী-শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

১৬ মার্চ ২০২৫, ০৩:১৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১৯ AM
নারী-শিশুকে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নারী-শিশুকে ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন © টিডিসি

সারা দেশে দেশে নারী, কন্যাশিশু প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৬মার্চ) দুপুরে জেলা শহরস্থ শাপলা চত্বরে সচেতন নাগরিক কমিটি (সনাক), জাবারাং কল্যাণ সমিতি ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির সহসভাপতি অংসুই মারমা।

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণ উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায়, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবার ঐক্যবদ্ধ প্রতিরোধ ও কঠোর আইনের মাধ্যমে শাস্তির দাবি জানান।

এ সময় জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অডিনেটর বিনোদন ত্রিপুরা, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্টের সদস্য প্রিয় মোহন ত্রিপুরা, অ্যাকটিটিভ সিটিজেন গ্রুপের সদস্য মো. জাহেদুল আলমসহ আরও অনেকে বক্তব্য দেন।

হাঁটার নতুন কৌশল ‘ইন্টারভ্যাল ওয়াকিং ট্রেনিং’, মেদ ঝরাতে জে…
  • ২৬ অক্টোবর ২০২৬
পবিপ্রবিতে র‍্যাগিং-নির্যাতনের দায়ে ১১ শিক্ষার্থীর অর্থদণ্ড…
  • ২৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষ হলেও শপথ নিতে পারেননি রাবির সিনেট ছাত্র প্রতিনিধি…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্লোবাল মিডিয়া ও তথ্য সাক্ষরতা…
  • ২৬ অক্টোবর ২০২৬
চিনি কি সত্যিই শরীরের জন্য বিষ, যা বলছেন পুষ্টিবিদরা
  • ২৬ অক্টোবর ২০২৬
আনসার-ভিডিপিতে ২২৮ পদে চাকরি, আবেদনে বাকি ৩ দিন
  • ২৬ অক্টোবর ২০২৬