নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল ছাত্রদল

১৫ মার্চ ২০২৫, ১০:৪২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২২ AM
মিনহাজুল ইসলাম মিঠু

মিনহাজুল ইসলাম মিঠু © সংগৃহীত

বরগুনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তালতলী উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম মিঠুকে ধরে পুলিশে দিয়েছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মিঠু উপজেলার কাজিরখাল এলাকার জয়নাল হাওলাদারের ছেলে।

শনিবার (১৫ মার্চ) দুপুরের দিকে তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের নয়াপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বিষয়টি নিশ্চিত করেন।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুরের দিকে উপজেলার নয়াপাড়া এলাকার একটি ভাড়া বাসার সামনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন মিঠুকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মিঠুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। 

এ বিষয়ে ওসি মোহাম্মদ শাহজালাল বলেন, গত বছরের ২ অক্টোবর তালতলী থানায় দায়েরকৃত একটি মারামারির মামলায় মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬