রাজশাহীতে অভিমানে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা

১৫ মার্চ ২০২৫, ০৯:২১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২২ AM

© সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলায় পারিবারিক অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মারুফ ইসলাম (১২) নামের এক মাদ্রাসা ছাত্র। শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশীফতেপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মারুফ মাদ্রাসা থেকে কাউকে কিছু না জানিয়ে বাড়িতে ফিরে আসে। পরে পরিবারের সদস্যরা তাকে পড়াশোনায় অবহেলা ও মাদ্রাসা ছেড়ে বাড়িতে ফেরার বিষয়ে তিরস্কার করে। ধারণা করা হচ্ছে, এই তিরস্কারের অভিমানে সে নিজ ঘরের টিনের চালার কাঠের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করে।

মারুফ ইসলাম পলাশীফতেপুর গ্রামের মো. শামরুল ইসলামের ছেলে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পর স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পবিপ্রবিতে র‍্যাগিং-নির্যাতনের দায়ে ১১ শিক্ষার্থীর অর্থদণ্ড…
  • ২৬ অক্টোবর ২০২৬
মেয়াদ শেষ হলেও শপথ নিতে পারেননি রাবির সিনেট ছাত্র প্রতিনিধি…
  • ২৬ অক্টোবর ২০২৬
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গ্লোবাল মিডিয়া ও তথ্য সাক্ষরতা…
  • ২৬ অক্টোবর ২০২৬
চিনি কি সত্যিই শরীরের জন্য বিষ, যা বলছেন পুষ্টিবিদরা
  • ২৬ অক্টোবর ২০২৬
আনসার-ভিডিপিতে ২২৮ পদে চাকরি, আবেদনে বাকি ৩ দিন
  • ২৬ অক্টোবর ২০২৬
আইইউবিতে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক ৬ষ্ঠ জাতীয় কারিগর…
  • ২৬ অক্টোবর ২০২৬