জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের খেলোয়াড়কে মারধরের অভিযোগ

১৫ মার্চ ২০২৫, ০৭:৩৫ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৩ AM
মো. ইকবাল হোসেন ও তার মা

মো. ইকবাল হোসেন ও তার মা © সংগৃহীত

বাগেরহাটে জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের ব্যাটসম্যান মো. ইকবাল হোসেন ও তার মাকে মারধর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুধু তাই নয় প্রতিবন্ধী ইকবালের তৈরি পরিবেশবান্ধব "বোতল ঘর" ভাঙচুর করেছে তারা। 

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ী এলাকায় প্রতিবন্ধী ইকবালের বাড়িতে এই ঘটনা ঘটে। ইকবাল ও ইকবালের মা মোমেনা বেগমকে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার (১৫ মার্চ) বিকেলে আহত ইকবাল হোসেন মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য মো. ইকবাল হোসেন কালিকাবাড়ী এলাকার মৃত মোঃ ইলিয়াস খানের ছেলে।

ইকবাল বলেন, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে তিনি বাড়ির সামনে আসেন। তখন প্রতিবেশী সরোয়ার গাজী ও তার ভাই মোঃ কুদ্দুস গাজী পূর্ব শত্রুতার জেরে তাকে গালিগালাজ করে। এক পর্যায়ে তার মা মোমেনা বেগম এগিয়ে আসলে, কুদ্দুস ও সরোয়ার গাজী মা-ছেলেকে বেধরক মারপিট করেন।মারধরে তার হাত ও মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেন। মারধরকারীরা পরিবেশবান্ধব ঘরেও হামলা করেছে বলে দাবি ইকবালের।

আরও পড়ুন: অসুস্থ মাকে দেখতে এসে আটক নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য

ইকবাল আরও বলেন, তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি পরিবেশবান্ধব ঘর নির্মাণ করা। ২০২২ সালে তিনি প্লাস্টিকের বোতল দিয়ে অভিনব বাড়ি তৈরি শুরু করেন। তার এই উদ্যোগ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় জমায়, যা স্থানীয় কিছু মানুষের ঈর্ষার কারণ হয়ে ওঠে। এর জেরে গেল বছরের ৪ ডিসেম্বর সরোয়ার গাজী ও কুদ্দুস গাজীসহ ২-৩ জন তার (ইকবাল) বোতল ঘরের পাশে থাকা গাছ কেটে দেয়। পরিকল্পিতভাবে গাছের ডাল ঘরের ওপর ফেলে দেয়, এতে দক্ষিণ পাশের দেয়াল ভেঙে যায়। প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়। তখন বিষয়টি নিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন ইকবাল। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা তাকে ও তার মাকে হত্যার হুমকি দিতে থাকে।

স্থানীয়রা বলেন, ইকবাল হোসেন প্রতিবন্ধী হলেও, একজন উদ্দমী মানুষ। তিনি প্রতিবন্ধী ক্রিকেট টিমের সদস্য। তাকে মারধর করা দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু বিচার ও ইকবালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাকিবুল হাসান বলেন, আহত ইকবাল থানায় এসেছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও আহত হয়েছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাথমিকে নতুন করে জাতীয়করণ, যা বললেন ববি হাজ্জাজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে শেকৃবি, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি তিন বিষয়ের ওপর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মামলার তদন্তে আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জোন ইনচার্জ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9