চিকিৎসাধীন অবস্থায় শিশু ধর্ষণ মামলার আসামির মৃত্যু

১৫ মার্চ ২০২৫, ০৬:৩৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৩ AM

© সংগৃহীত

নীলফামারী জেলা কারাগারে শিশু ধর্ষণ মামলার আসামি শুকুর আলী (৫১) নামে এক ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নীলফামারী কারাগারের সুপার রফিকুল ইসলাম।

শুকুর আলী নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ি বড়গাছা কেরাণীপাড়া এলাকার মৃত জুনায়েত আলীর ছেলে। তিনি তৃতীয় শ্রেণির এক ছাত্রীর ধর্ষণ মামলায় ২০১৮ সাল থেকে কারাগারে ছিলেন।

আরও পড়ুন: মাগুরার সেই শিশুটির পরিবারকে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত

জেলা কারাগার সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেল সুপার রফিকুল ইসলাম জানান, শুকুর আলীর মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬