যশোরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫ মার্চ ২০২৫, ০৪:১৩ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরের কেশবপুরে রাজেরুং ত্রিপুরা (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়।

রাজেরুং ত্রিপুরা কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন। তার বাড়ি বান্দরবানের থানচি উপজেলার কালুপাড়া গ্রামে, এবং তিনি কেশবপুর শহরের সাহাপাড়ার খ্রিস্টান মিশনে থেকে পড়াশোনা করতেন।

পুলিশ জানায়, খবর পেয়ে তারা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। পরে খ্রিস্টান মিশন কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে রাজেরুং ত্রিপুরা নিজের শয়নকক্ষের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মরদেহ শনিবার যশোর মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

টেরিটরি অফিসার নিয়োগ দেবে এসিআই মটরস, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৩ অক্টোবর ২০২৬
মিড-ডে মিলে আসছে কুপন, খাবার পছন্দ না হলে টাকা থাকবে শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
আগামী বছর এক সেট বিজি প্রেস, অন্য সেট বাইরে থেকে প্রিন্ট কর…
  • ০৩ অক্টোবর ২০২৬
৮ হাজার এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারিসহ নানা ফিচার নিয়ে বাজারে …
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবি ও পাঁচ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রযু…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতিদিনের যে ৫ অভ্যাস লিভারের ক্ষতি করে, সতর্ক হন এখনই
  • ০৩ অক্টোবর ২০২৬