চলন্ত অটোরিকশায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

১৪ মার্চ ২০২৫, ১১:১৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:৪১ AM

© প্রতীকী ছবি

সুনামগঞ্জের দিরাইয়ে অটোরিকশায় এক কিশোরীকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী কিশোরী অটোরিকশা থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করলেও আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার বিকেলে ধর্ষণচেষ্টার ঘটনায় ব্যবহৃত সিএনজি ও তার চালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় দিরাই-মদনপির সড়কে এই ঘটনা ঘটে।

হাসপাতালে মেয়েটি জানায়, বৃহস্পতিবার দুপুরে কিছু কাপড়চোপড় কেনার জন্য তারা তিনজন দিরাই পৌর শহরে আসেন। অন্য দুইজনের কেনাকাটা শেষ হওয়ায় তারা আগেই চলে যায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে মেয়েটি কেনাকাটা শেষে বাড়িতে যাওয়ার জন্য দিরাই বাসস্ট্যান্ডে গিয়ে একটি অটোরিকশায় উঠে। সেখানে তখন মানুষের ভিড় বেশি ছিল।

এ সময় আরও দুই যুবক দুই দিকে ওঠে পড়ে। এরপরই চালক অটোরিকশা চালিয়ে যায়। কিছুদূর যাওয়ার পরই মেয়েটি দেখতে পায় অটোরিকশা সুনামগঞ্জ শহরের দিকে যাচ্ছে। অটোরিকশা থামাতে বললে পাশে থাকা দুইজন তার মুখ চেপে ধরে।

মোবাইল ফোন কেড়ে নেয়। তখন মেয়েটি তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায় অটোরিকশা দিরাই—মদনপুর সড়কের গণিগঞ্জ এলাকায় আসে। এই সময় জোরে ধাক্কা দিয়ে নিজেকে কোনো রকমে ছাড়িয়ে মেয়েটি চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে যায়।

মেয়েটির বরাত দিয়ে হাসপাতালের দায়িত্বরত এক সেবিকা বলেছেন, তাকে ধর্ষণচেষ্টা করা হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, শুক্রবার বিকালে সুনামগঞ্জ শহর থেকে একজন শিক্ষক ফোনে আমাকে বিষয়টি জানিয়েছেন। এর আগে কেউ জানায়নি। আমরা মেয়েটির দিরাই থানার বাড়িতে পুলিশ পাঠাচ্ছি। সুনামগঞ্জ সদর হাসপাতালেও ডিবি পুলিশ পাঠানো হবে। কিছুক্ষণ পর দিরাই থানা থেকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পুলিশ যাবে। এটি স্পর্শকাতর বিষয়, আমরা গুরত্বের সঙ্গে দেখছি।

পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বললেন, বিষয়টি গুরত্বের সঙ্গে দেখতে পুলিশকে বলে দেওয়া হয়েছে। মেয়েটির পরিবারের কেউ থানায় গেলেই মামলা নেওয়া হবে। এই ঘটনায় সিএনজিসহ চালক ইমন খান (২৫) এবং মিঠু মিয়া নামে দুই যুবককে আটক করা হয়েছে।

প্রাথমিকে নতুন করে জাতীয়করণ, যা বললেন ববি হাজ্জাজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে শেকৃবি, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি তিন বিষয়ের ওপর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মামলার তদন্তে আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জোন ইনচার্জ নিয়োগ দেবে বম্বে সুইটস, আবেদন ৬ অক্টোবর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9