উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদের নামাজ না পড়ার ঘোষণা দিলেন সিরাজ

১৪ মার্চ ২০২৫, ০৬:০০ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:১১ PM

© সংগৃহীত

রংপুর বিভাগ থেকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদুল ফিতরের নামাজ না পড়ার ঘোষণা দিয়েছেন রংপুরের সিরাজ-উদ-দৌলা চৌধুরী। সিরাজ উদ দৌলা চৌধুরী রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেদবাড়ী পাকুয়ারীয়া শরীফ গ্রামের আবুল কাশেম চৌধুরীর ছেলে। শুক্রবার (১৪ মার্চ) সকালে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছেন তিনি। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজ-উদ-দৌলা চৌধুরী বলেন, রংপুরে আজীবন সাধারণ মানুষের সেবা করে এসেছি। উত্তরাঞ্চল থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারে কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি। আমাকে উপদেষ্টা না করা হলে রংপুর–রাজশাহী বিভাগের ১৬ জেলার যোগ্যতম যে কাউকে উপদেষ্টা নিয়োগের দাবি জানাই। 

তিনি বলেন, আমাকে রংপুর বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে আগামী ঈদুল ফিতরের নামাজে যাব না। এজন্য তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দৃষ্টি আকর্ষণ করেন।

লিখিত বক্তব্যে সিরাজ-উদ-দৌলা চৌধুরী দেশ গঠনে ভূমিকা রাখায় ড. মুহম্মদ ইউনূস , গণতন্ত্র ও জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়া এবং দেশপ্রেম ও মানবতায় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে নোবেল পুরস্কার দেওয়ারও দাবি জানান।

১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা দিলেন ম্যানেজিং কম…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬