কক্সবাজারে পুলিশের গাড়ি খাদে পড়ে কনস্টেবলের মৃত্যু, আহত ৪

১৪ মার্চ ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:১২ PM
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি © সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নাজমুল হাসান নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের আরও চার সদস্য। শুক্রবার (১৪ মার্চ) রাত আড়াইটার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সোয়াজানিয়া রিংভং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পাঁচজন সদস্য ডিউটির উদ্দেশ্যে গাড়িতে রওনা দেন। পথিমধ্যে সোয়াজানিয়া রিংভং এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কনস্টেবল নাজমুল হাসান মারা যান।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিউটির সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে এক কনস্টেবল নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে।

১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা দিলেন ম্যানেজিং কম…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬