কোচিংয়ে যাওয়ার পথে বাসচাপায় ভাই-বোনের মৃত্যু

১৩ মার্চ ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩১ PM
বাসচাপায় নিহতদের উদ্ধার করছেন স্থানীয়রা

বাসচাপায় নিহতদের উদ্ধার করছেন স্থানীয়রা © সংগৃহীত

চট্টগ্রামে কোচিংয়ে যাওয়ার পথে বাসের চাপা পড়ে ভাই-বোনসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবরঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জামিজুরি এলাকার জসিম উদ্দিনের দুই সন্তান উম্মে হাবিবা রিজভী (১৫) ও ওয়াকার উদ্দীন আদিল (১২)। তারা দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। নিহত আরেক ব্যক্তি হলেন অটোরিকশাচালক রুহুল আমিন (৪৫)।

জানা গেছে, চট্টগ্রামগামী পূরবী বাসটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ এলাকায় যাচ্ছিল। অন্যদিকে একটি অটোরিকশা শিক্ষার্থীদের নিয়ে কোচিংয়ে যাচ্ছিল। পথে দোহাজারী পৌরসভা রেলস্টেশন রোডের প্রবেশমুখে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন দিক থেকে আসা ওই অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশার ৩ যাত্রী নিহত  এবং কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। 

আহত ওই শিক্ষার্থীকে প্রথমে দোহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছেন।

এ বিষয়ে ওসি সুবরঞ্জন চাকমা বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬