অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

১১ মার্চ ২০২৫, ১০:৩৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৮ PM

© সংগৃহীত

শেরপুর সদর উপজেলায় চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পৌরসভার চাপাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত শিক্ষার্থীর নাম মিম আক্তার (১৩)। তিনি শেরপুর জেলার চরশেরপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিলেন।  

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার সকালে শেরপুর শহর থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল মিম। পথিমধ্যে তার ওড়না অসাবধানতাবশত অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায়। এতে তার গলায় ফাঁস লেগে শ্বাসরুদ্ধ হয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম।

যমুনায় গোসলে নেমে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
  • ২৬ অক্টোবর ২০২৬
নৌপরিবহন মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে ৩৫ পদে চাকরি, আবেদন আগা…
  • ২৬ অক্টোবর ২০২৬
যেভাবে টিন সার্টিফিকেট বাতিলের আবেদন করবেন
  • ২৬ অক্টোবর ২০২৬
ডিআইইউ মাতাতে আসছেন ‘বখতিয়ার–দ্য আর্টম্যান’
  • ২৬ অক্টোবর ২০২৬
পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৬ নভেম্বর…
  • ২৬ অক্টোবর ২০২৬
নিয়মিত এক কাধেঁ ব্যাগ নিচ্ছেন, যে সমস্যা হতে পারে শরীরে
  • ২৬ অক্টোবর ২০২৬