ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের ইমামের মৃত্যু

১১ মার্চ ২০২৫, ১২:৩১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৪৯ PM

© সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিনে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল (৩০) নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টায় উপজেলার সাচড়া ইউনিয়নের চর গাজী গ্রামে এ ঘটনা ঘটে।

বেলাল ওই গ্রামের মো. শাহে আলম চৌকিদারের ছেলে। তিনি হানিফ মাওলানা বাড়ি জামে মসজিদের ইমাম ও আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফজরের নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে থাকা আল ইকমা নুরানি ও হাফেজিয়া মাদরাসার সদ্য নির্মাণ করা ভবনের দেয়ালে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন তিনি। এসময় মোটরের তার লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বোরহানউদ্দিন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগ: মৃত্যু
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে…
  • ২২ মার্চ ২০২৬
জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলী…
  • ২২ মার্চ ২০২৬
ফেসবুকে পরিচয়-প্রেম, মেডিকেল পড়ুয়া ছাত্রীকে বিয়ের আগের দিন…
  • ২২ মার্চ ২০২৬
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে এক তরুণ, অসহায় প…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence