রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

১০ মার্চ ২০২৫, ১০:২৪ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫১ PM
নিহত শিক্ষার্থী আলিফ

নিহত শিক্ষার্থী আলিফ © সংগৃহীত

রাজশাহীর বেলপুকুর থানার বিজিবি চেকপোস্ট এলাকায় সড়ক দুর্ঘটনায় আলিফ (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী মহানগর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।  

আজ সোমবার (১০ মার্চ) বিকেলে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর স্থানীয়রা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

নিহত আলিফ রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর চেকপোস্ট এলাকার বাসিন্দা। তার বাবার নাম খালেক।  

বেলপুকুর থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল নিউজিল্যান্ড
  • ৩১ মার্চ ২০২৬
নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence