ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেলে অটোরিকশার ৩ যাত্রীর

১০ মার্চ ২০২৫, ১২:০২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা

ট্রাকের চাপায় দুমড়েমুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা © সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আজ সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন ফুলপুরের হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুরগ্রাম গ্রামের বিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের মৃত নব্বে আলীর ছেলে আবুল কাশেম (৫০)।

আরও পড়ুন: স্বামীর অনুপ্রেরণায় সহকারী জজ হলেন ইবির রিতু

পুলিশ জানায়, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা শেরপুরের দিকে যাচ্ছিল। পথে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়াবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি বলেন, মরদেহগুলো উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু কাল, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্স…
  • ০৪ অক্টোবর ২০২৬
কাগজহীন পরীক্ষার যুগে রাবি, চালু হলো ‘পেপারলেস এক্সাম সিস্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস উদযাপনে সরকারের বড় উদ্যোগ, কীভাবে এলো দিন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামান অন্যায়ের প্রতিবাদ করে ভুক্তভোগীর হৃদয়ে…
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্টোবরের সঙ্গে ৩ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ০৪ অক্টোবর ২০২৬