বিকালে শেষ হচ্ছে বিডি জবসের চাকরি মেলা

০৮ আগস্ট ২০২২, ০১:৫৩ PM
 ‌‌‌‌‌‌‘সেলস চাকরি মেলা’

‌‌‌‌‌‌‘সেলস চাকরি মেলা’ © সংগৃহীত

তিন হাজারের অধিক সেলসম্যান নিয়োগের লক্ষ্যে ‌‌‌‌‌‌‘সেলস চাকরি মেলা’ এর আয়োজন করেছে বিডিজবস ডটকম। আজ সোমবার রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউশন (কেআইবি) এর কনভেনশন হলে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিকেল ৫টার পর কোনো সিভি গ্রহণ করা হবে না। এ তথ্য জানিয়েছেন বিডিজবস ডটকমের মার্কেটিং ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী।

তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান রিটেইল সেক্টর, ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ফিল্ড সেলসম্যান, শো-রুম সেলসম্যানের চাহিদার বিষয়টি মাথায় রেখে এ মেলার আয়োজন করেছে বিডিজবস। দেশের শীর্ষস্থানীয় ৫০টির অধিক কোম্পানি ৩ হাজার সেলসম্যান নিয়োগের লক্ষ্যে এ মেলায় অংশগ্রহণ করেছে। কোম্পানিগুলো আগ্রহী প্রার্থীর বায়োডাটা সংগ্রহের পাশাপাশি তাদের সরাসরি ইন্টারভিউ করবে। মেলায় অংশগ্রহণ করতে চাকরিপ্রার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে www.bdjobs.com/jobfair ঠিকানায়। 

প্রকাশ রায় চৌধুরী আরো বলেন, বর্তমানে সারাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কয়েক লাখ লোক সেলসম্যান হিসাবে কাজ করছে। দেশে ভোগ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং রিটেইল সেক্টর দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে বাড়ছে ফিল্ড সেলস ফোর্সের চাহিদা। কিন্তু বাস্তবতা হচ্ছে, দেশে বেকার থাকা স্বত্বতেও এই খাতে কাজ করতে আগ্রহীদের সংখ্যা কম। এই খাতে কাজ করতে আগ্রহীদের সঙ্গে কোম্পানিগুলোর সংযোগ তৈরি করতে বিডিজবস এই মেলার আয়োজন করেছে।

সেলস চাকরি মেলায় স্কয়ার গ্রুপ, মেঘনা গ্রুপ, আরএফএল গ্রুপ, আকিজ গ্রুপ, টিকে গ্রুপ, দেশবন্ধু গ্রুপ, সুপার স্টার গ্রুপ, প্যারাগন গ্রুপ, ডেলিভারি টাইগার সহ ৫০টি স্বনামধন্য কোম্পানি অংশগ্রহণ করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য বিশেষ প্রোগ্রাম (এটুআই) এবং ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই চাকরি মেলায় সার্বিক সহযোগিতা করছে। 

ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদ…
  • ১০ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শি…
  • ১০ নভেম্বর ২০২৬
শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
প্রধান শিক্ষকদের বদলিতে দীর্ঘসূত্রতা, সংসদে প্রশ্নের মুখে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950